শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

সীমান্তে গোলাগুলি: ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের নীলম ভ্যালিতে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে বড় ধরনের গুলি বিনিময়ের পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এদিকে, এ ঘটনায় ইসলামাবাদে ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।

রোববার (২০ অক্টোবর) ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূত গৌরব অহলুওয়ালিয়াকে ডেকে পাঠায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদের পক্ষ থেকে সীমান্তের উত্তেজনার কথা জানানো হয়েছে উপরাষ্ট্রদূতকে।

রোববার সকাল থেকেই সীমান্তে চলে গোলাগুলি। হামলায় পাকিস্তানের সেনাসহ বিশজন নিহত হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম জন জানিয়েছে, সকালে সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ৯ ভারতীয় সেনা নিহত হয় এবং ভারতের দুটি ব্যাঙ্কার উড়িয়ে দেয়া হয়েছে।

দু’পক্ষই বিনা প্ররোচনায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছোড়ার অভিযোগ তুলেছে একে অন্যের বিরুদ্ধে।

-এএ