সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসায় বিদেশে ডলার ব্যয়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক  ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি ‘পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে’  চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল  শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত এ বিশ্ব চরাচর নতুন পাসপোর্টের আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা: রয়টার্স

বিক্ষোভ থামাতে ইরাক সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান আরব লিগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে চলমান সরকারবিরোধী আন্দোলন নিরসনে দেশটির সরকারকে ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছে আরব লিগ।

শনিবার (৫ অক্টোবর) তারা সংলাপের মাধ্যমে এ বিক্ষোভের কারণ ও সমাধানের ব্যাপার আহ্বান জানান।

আরব লিগ এক বিবৃতিতে জানায়, আামরা আশা করছি ইরাক সরকার পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেবে। ইরাকের প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, চলমান সংকট নিরসনে এবং দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সব পদক্ষেপেই তারা সঙ্গে থাকবেন।

বেকারত্ব, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগে ১ সেপ্টেম্বর ওই বিক্ষোভ শুরু হয়। শুক্রবার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়া এবং শনিবার বাগদাদে কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাগদাদের বাইরে অন্যান্য অঞ্চল থেকে কারফিউ প্রত্যাহার করা হবে কিনা, তা স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারফিউ প্রত্যাহার করা হলেও আন্দোলনের মূল কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিয়েছে দাঙ্গা পুলিশ।

এদিকে বিক্ষোভকারীরা সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত এ আন্দোলনে অন্তত ১০০ জন নিহত ও ২০০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ