সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ন্যায়বিচার করতে না পেরে নিজের বুকে গুলি বিচারকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জ্যেষ্ঠ বিচারকরা একটি মামলার বিচারে হস্তক্ষেপ করায় আদালতেই বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছেন থাইল্যান্ডের এক বিচারক। দেশটির দক্ষিণের শহর ইয়ালার একটি আদালতে শুক্রবার বিকালে খানাকর্ন পিঞ্চনা নামের ওই বিচারপতি একটি শুনানি শেষে এ ঘটনা ঘটিয়েছেন। হাসপাতালে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

নিজের বুকে গুলি চালানোর আগে বিচারক খানাকর্নের লেখা এক বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিবৃতি থেকে জানা গেছে, তিনি যে মামলার শুনানি করছিলেন, তা জাতীয় নিরাপত্তা এবং গোপন সংগঠন, ষড়যন্ত্র ও অস্ত্রবিষয়ক। খানাকর্নের দাবি, মামলায় রায় নিয়ে জ্যেষ্ঠ বিচারকদের মধ্যে মতানৈক্য দেখা দেয়।

প্রমাণের অভাবে পাঁচ অভিযুক্তকে খালাস দিতে চেয়েছিলেন খানাকর্ন। তবে জ্যেষ্ঠ বিচারকরা তাকে তিন অভিযুক্তকে মৃতু্যদন্ড ও বাকি দু'জনকে কারাদন্ড দিতে চাপ দেন বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

বিচারপতি খানাকর্ন বলেন, 'এই মুহূর্তে দেশের সবনিম্ন আদালতের বিচারপতির সঙ্গে আমার মতোই আচরণ করা হচ্ছে। আমি আমার পদের শপথ রক্ষা করতে পারছি না। অসম্মানের সঙ্গে বেঁচে থাকার চেয়ে আমি মরে যাওয়াকেই বেছে নিচ্ছি।' বিরোধী দল 'ফিউচার ফরোয়ার্ড' পার্টির মহাসচিব পিয়াবুতর সায়েঙ্কানক্কুল জানান, বিচারপতি খানাকর্ন আদালতের দুর্নীতির বিরুদ্ধে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই কথা বলছিলেন।

সংবাদসূত্র : ব্যাংকক পোস্ট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ