সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের চিকিৎসায় বিদেশে ডলার ব্যয়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক  ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি ‘পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে’  চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল  শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর

ঠাকুর শান্তি পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে অবদান রাখায় রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লির তাজমহল হোটেলে দি এশিয়াটিক সোসাইটির সভাপতি আশা মোহাম্মদ প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।

ঠাকুর শান্তি অ্যাওয়ার্ড হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেওয়া একটি পুরস্কার। ২০১২ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।

ঠাকুর শান্তি পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে সাধারণত, পূর্ববর্তী দশ বছর সময়কালের অবদানগুলো বিবেচনা করা হয়। ২০১২ সালে প্রথম ঠাকুর পুরস্কার প্রদান করা হয়েছিল। প্রথম ঠাকুর পুরস্কার পান ভারতের আধ্যাত্মিক নেতা রবি শঙ্কর। দ্বিতীয়বার ২০১৩ সালে এই পুরস্কার পান ভারতের জুবিন মেহতা। এবার পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ