সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আমি যদি গ্রেপ্তার হই, তবে পরিস্থিতি আরো খারাপ হবে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমার গ্রেপ্তারের ভয় নেই, আমি যদি গ্রেপ্তার হই, তবে পরিস্থিতি আরো খারাপ হবে। আসিফ জারদারি আমাদের সাথে আছেন, হতাশার কিছু নেই। সরকার মাদরাসা ইস্যু উত্থাপন করে বৈশ্বিক সমর্থন চাইছে। আমরা স্পষ্ট বলতে চাই, ক্ষমতায় আর অবৈধ সরকার চাই না।

গতকাল গণমাধ্যমের সাথে আলাপকালে জমিয়তে ওলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেছেন। খবর উর্দু পয়েন্টের।

তিনি বলেন, পুরো দেশ যুদ্ধক্ষেত্র। আমাদের প্রথম আন্দোলনের স্থান হবে ইসলামাবাদে। আমাদের আন্দোলন ও এ যুদ্ধ চলছে চলবে। সরকার পতনেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে।

তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে আমরা কৌশল পরিবর্তন করতে থাকব। প্ল্যান বি এবং প্ল্যান সি পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের ব্যবস্থা করেছি।

মাওলানা বলেন, দেশ এখন অর্থনৈতিকভাবে ডুবে যাচ্ছে, কর্মসংস্থানের সকল সুযোগ হারাচ্ছে জনগণ। আমাদের সাধারণ মানুষ ও পাকিস্তানের কণ্ঠ হতে হবে। হুমকির মুখে কূটনৈতিক ব্যর্থতা। এ মুহূর্তে সরকার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। দেশে নতুন করে নির্বাচন করা উচিত। বৈধ সরকার গঠন করা উচিত।

জমিয়ত প্রধান বলেন, বকেয়া শুল্কের কারণে ব্যবসায়ী সম্প্রদায় ধর্মঘট ডাকছে।  সরকারের দরিদ্র নীতিমালায় দরিদ্ররা আরো ক্ষতিগ্রস্থ হচ্ছে। দেশে কোনো বৈধ সরকার নেই। আমরা নতুন নির্বাচনের ডাক দেব, সারা দেশ থেকে মানুষের বন্যা শুরু হয়ে গেছে।

উর্দু পয়েন্টে অবলম্বনে আবদুল্লাহ তামিম

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ