সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

বিজেপির মুখে গান্ধী, অন্তরে নথুরাম গডসে: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের লোকসভা সদস্য ও এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বিজেপি মুখে মহাত্মা গান্ধীর নাম নিলেও তাদের অন্তরে নথুরাম গডসে।

মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেছিলেন নথুরাম। তার মতে, গান্ধী ভারতের মুসলিমদের খুশি করতে হিন্দুদের নানাভাবে প্রতারিত করতেন।

কাজেই এ খুনিকে নিজেদের নায়ক মনে করে ভারতের ক্ষমতাসীন বিজেপি বলে জানান সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের এ নেতা।

ওয়াইসি দাবি করেন, আমরা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করছি। আর বর্তমান বিজেপি সরকার মুখে তার নাম নিলেও অন্তরে নথুরাম গডসেই রয়েছে।

হায়দরাবাদের এ এমপি বলেন, বিজেপি গান্ধীর নামে দোকান চালাচ্ছে। তারা সারাদেশে গান্ধীজির নামে ধাপ্পাবাজি চালাচ্ছে।

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী ২১ অক্টোবর। এতে আওরঙ্গবাদে নিজ দলের প্রার্থীর সমর্থনে একটি জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ওয়াইসি।

এ সময় তিনি বলেন, গত মে মাসে আওরঙ্গবাদে তার দলীয় প্রার্থী বিজয়ী হয়েছেন। কারণ স্থানীয় মুসলমান, দলিত, হিন্দু ও বৌদ্ধ, যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করেন, তারা তাকে সমর্থন করছেন।

বিজেপিকে সমালোচনা করে তিনি আরও বলেন, নথুরাম গডসে তিনটি বুলেট দিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। কিন্তু এখানে এখন নিয়মিত লোকজন নিহত হচ্ছেন।

সূত্র: -খবর এনডিটিভি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ