বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

বাংলাদেশের শীর্ষ দুই আলেমের সুস্থতা কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রশীদ আহমদ
নিউইয়র্ক থেকে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ সভাপতি মুহাদ্দিস মাওলানা আবদুর রব ইউসুফী ও নিউইয়র্কের বিশিষ্ট আলেমে অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমানের ছেলে হাফেজ ফয়সল রহমানের আরোগ্য কামনায় নিউইয়র্কে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২ অক্টোবর বুধবার বাদ মাগরিব ওজনপার্কে মাদানি একাডেমী অফ নিউইয়র্ক আয়োজিত উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান।

সংগঠনের সহ-সভাপতি মাওলানা রফিক আহমদ রেফায়ীর সাবলীল পরিচালনায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও দারুল উলূম নিউইয়র্ক এর মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান ঘোগারকুলি ও বিশিষ্ট লেখক-গবেষক, দারুল উলূম মিরপুর ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফয়সল আহমদ জালালী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাওলানা আবুল খায়ের, দারুস সালাম মসজিদ জ্যামাইকার ইমাম ও খতিব মাওলানা আবদুল মুকীত, আল ফুরকান মসজিদের ইমাম মাওলানা রফিক উদ্দিন, সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা রশীদ আহমদ,কার্যনির্বাহী সদস্য মুফতি মুজিবুর রহমান, ওজনপার্কের মসজিদ আল আমানের ইমাম মাওলানা মোহাম্মদ আলী, হাফেজ আবদুল হক,হাফেজ মামুনুর রশীদ ও হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।

শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী,বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আবদুর রব ইউসুফী ও হাফেজ ফয়সল রহমান এর সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ