সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ইরাকে কারফিউ ঘোষণার পর ফের সহিংসতায় নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুদিনে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮শ' ৫০ জন।

বুধবার (২ অক্টোবর) প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদিবিরোধী বিক্ষোভে হতাহতের এ ঘটনা ঘটে। গেলো দু'দিন ধরে দেশটিতে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। সরকারের বিরুদ্ধে বেকারত্ব, দুর্নীতি নিরসনে ব্যর্থতার অভিযোগ তুলে বিক্ষোভে নামে সাধারণ মানুষ।

বিক্ষোভের কারণে অচল হয়ে পড়ে রাজধানী বাগদাদ, উত্তরাঞ্চলীয় প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাসসিরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হওয়ায় মোতায়েন করা হয় সেনাবাহিনী।

এসময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন শহরে কারফিউ জারি করা হয়েছে।

এর আগ পর্যন্ত রাজধানী বাগদাদসহ দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় সাতজন নিহত ও কয়েক শত লোক আহত হয়েছিল। সহিংসতা ছড়িয়ে পড়ার পর বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় তিনটি শহরে কারফিউ জারি করে সরকার। গতকাল ভোরে কারফিউ শুরু হওয়ার পর বাগদাদের কেন্দ্রীয় এলাকায় সৈন্যরা টহল শুরু করে।

সূত্র : রয়টার্স।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ