সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ইমরান খানের সঙ্গে তালেবানদের সাক্ষাৎ; শান্তি আলোচনা অব্যাহত রাখার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবানরা ইসলামাবাদে পৌঁছার কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জিও নিউজ জানিয়েছে, তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন দলটির সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি ব্রাদার।

প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের শান্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা এখন দেশটির মূল বিষয়।

তিনি আশ্বাসও দিয়েছেন ইসলামাবাদ আফগানিস্তানের শান্তির জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।এ প্রতিনিধি দলটি শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছে।

এর আগের দিন, ১২ সদস্যের তালেবান প্রতিনিধি দল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অফিসে বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আফগানিস্তানের যুদ্ধ নিয়ে আমেরিকার সাথে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে কুরেশীর বরাত দিয়ে বলা হয়েছে, ‘আফগানিস্তানে টেকসই, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ সুগম করার জন্য এই আলোচনা পুনরায় শুরু করতে ইসলামাবাদ সবধরণের সহায়তা করবে।

বিবৃতিতে পাকিস্তান জানায়, যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনাই একমাত্র ও ইতিবাচক সমাধান।

দ্য নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ