বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

সৌদিতে অসুস্থ হাজিদের খোঁজখবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মক্কায় গুরুতর অসুস্থ হাজিদের খোঁজ-খবর নিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। অসুস্থ হাজিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কথাও জানিয়েছেন তিনি।

নরসিংদীর মো. আব্দুস সাত্তার (৬০), নওগাঁর ফজর আলী মন্ডল (৬২) কিং আব্দুল্লাহ মেডিকেল সিটি হাসপাতালে ও জামালপুরের মো. চাঁন মন্ডল (৬৫) আল-হেরা হাসপাতালে এবং কিশোরগঞ্জের মো. তৌহিদ করিম আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর পবিত্র হজ পালনরত অবস্থায় এ চারজন হাজি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ব্রেইন ষ্ট্রোক, কিডনী ও বুকের ব্যাথাসহ নানা জটিল ব্যাধিতে আক্রান্ত এসব রোগীরা। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মক্কার বিভিন্ন হাসপাতালে গিয়ে এদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন।

এসময় ধর্ম প্রতিমন্ত্রী রোগীদের আশ্বস্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পাশে আছেন, ভয়ের কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীই তাকে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন’। এছাড়া অসুস্থ হাজিগণ সুস্থ্য হওয়ার পর যাতে সহজে দেশে ফিরতে পারেন সে ব্যবস্থা নিতেও হজ কাউন্সিলর মাকসুদুর রহমানকে নির্দেশ দেন ধর্ম প্রতিমন্ত্রী।

সৌদি আরবে পৌছানোর পর চার জন বাংলাদেশী হাজি মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে খবর পান প্রতিমন্ত্রী। সাথে সাথে হাজিগণের চিকিৎসার খোঁজখবর নিতে ছুটে যান। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রোগীদের সাথে দেখা করবেন এমন খবর পেয়ে মক্কার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও উর্ধতন কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান। কারণ প্রতিবছরই বাংলাদেশসহ বিভিন্ন দেশের হাজিরা অসুস্থ হয়ে মাসের পর মাস হাসপাতালে পড়ে থাকলেও কোনো মন্ত্রী কখনো খোঁজ-খবর নেয়নি। এবারই এর ব্যাতিক্রম ঘটলো।

উল্লেখ্য, কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতাযর রাজকীয় অতিথি হিসেবে সৌদি সরকারের আমন্ত্রণে ৬ দিনের সফরে মক্কায় অবস্থান করছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ