রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বিতর্কিত মোনাজাত করায় ক্ষমা চাইলেন সেই মহিলা লীগ নেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত কামনা করে মোনাজাত করা সেই গাজীপুর মহানগর মহিলা লীগ নেত্রী ক্ষমা চেয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) পূবাইল মিরেরবাজার নিজ অফিসে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম।

মোনাজাতে তিনি বলেন, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা পরিবারসহ নির্মমভাবে হত্যা করেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিও।

এ মোনাজাতটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

উল্রেখ্য, জোসনা বেগম মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ