শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

সৌদি তেল স্থাপনায় ইয়েমেনিদের ১০টি ড্রোন হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের সশস্ত্র বাহিনী দশটি ড্রোনের সাহায্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

আজ শনিবার দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি'র বরাত দিয়ে আল-মাসিরা টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

এটিই ইয়েমেনিদের সর্ববৃহৎ ড্রোন হামলা বলে জানা গেছে। আজ যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো সৌদি আরবের সর্ববৃহৎ তেল কোম্পানি আরামকোর বলে ইয়েমেন জানিয়েছে। হামলার শিকার তেল স্থাপনাগুলোর মধ্যে শোধনাগার ও সংরক্ষণকেন্দ্রও রয়েছে। এগুলো আরব আমিরাতের সীমান্তে অবস্থিত।

সৌদি ও আমিরাতি জোটের আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল সারি।

তিনি বলেছেন, "আমরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো থেকে বিদেশি কোম্পানিগুলো এবং বেসামরিক লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ সৌদি আরবে আমাদের হামলার তীব্রতা প্রতিদিনই বাড়ছে। ভবিষ্যতে এসব হামলা শত্রুদের জন্য আরো বেদনাদায়ক পরিণতি ডেকে আনবে।"

তিনি বলেন, আগ্রাসী শক্তির যুদ্ধ বন্ধ করা ছাড়া এখন আর কোন উপায় নেই। তাদেরকে অবশ্যই ইয়েমেনিদের ওপর থেকে অবরোধও তুলে নিতে হবে। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ