রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড়

মিরপুরে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গনমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, ঢাকায় বারবার অগ্নিকান্ডের ঘটনায় নগরবাসী আতঙ্কিত হয়ে পরেছে। মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় পাঁচ- ছয় শত ঘড় ভস্মিভূত হয়ে অন্তত তিন হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।

এসব পরিবারের সবকিছু ভস্মীভূত হয়ে গেছে। হাজার হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে জরুরী ত্রাণ সরবরাহ, যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সবাইকে এসব ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় মিরপুরের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবী করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ