রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

কলকাতায় চিকিৎসা করাতে যাওয়া ২ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতার মাঝরাতে প্রচণ্ড গতিতে ছোটা জাগুয়ার-মার্সিডিজের সংঘর্ষে দুই বাংলাদেশি পথচারীর মৃত্যু হয়েছে।

শহরটির শেক্সপিয়র সরণি ধরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে কলামন্দিরের দিকে যাওয়ার সময় জাগুয়ারটি মার্সিডিজকে ধাক্কা দেয়, গতির তীব্রতা এতটাই ছিল যে, এরপর জাগুয়ারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে পিষে দেয়। তারা বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে ভারতে গিয়েছিলেন।

ভারতের পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, প্রচ্চন্ড বৃষ্টির মধ্যে আনুমানিক রাত আড়াইটার দিকে তীব্র গতিতে একটি জাগুয়ার গাড়ি ছুটে যাচ্ছিল শেক্সপিয়র সরণি ধরে।

সেটি যখন লাউডন স্ট্রিটের কাছে, তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি মার্সিডিজ। তীব্র গতিতে জাগুয়ারটি গিয়ে ধাক্কা মারে মার্সিডিজকে।

ধাক্কা মারার পর জাগুয়ারটি পিষে দেয় রাস্তার পাশে পুলিশ কিয়স্কের কাছে দাঁড়িয়ে থাকা দুই পথচারীকে। গুরুতর জখম ওই দু'জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই ঘটনায় জখম হয়েছে মার্সিডিজের চালক ও আরোহী। ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায় জাগুয়ারের চালক।

মৃত দু'জনই বাংলাদেশি নাগরিক, চিকিৎসা করাতে তারা দিন পনেরো আগে কলকাতায় যান। উঠেছিলেন ওই এলাকারই একটা হোটেলে।

মৃতদের নাম কাজি মোহাম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া(৩০)। প্রথম জনের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। অন্য জনের বাড়ি ঢাকার ঢাকার মোহাম্মদপুরে।

জাগুয়ারটি কলকাতার একটি নামী রেস্তোরাঁ চেনের নামে রেজিস্ট্রেশন করানো। তদন্তকারীদের মতে, সিগন্যাল ভেঙে জাগুয়ারটি দুরন্ত গতিতে ছুটে আসার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

জাগুয়ারটিকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে জাগুয়ারের চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আসলাম পারভেজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ