মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া পরিদর্শনে বেফাক নেতৃবৃন্দ জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আল-হাইআতুল উলয়ার উদ্বেগ শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ইসরায়েলি কারাগারে কুরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী পূর্ণিমার পূর্বে চাঁদ শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’

আফগানিস্তানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উরুযান প্রদেশে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন ও পূর্ব গাজা প্রদেশে পরিচালিত বিমান হামলায় ৬ জন নিহত হয়েছে।

আজ শনিবার (১৭ আগস্ট) দেশটির সামরিক বাহিনী ও প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

চারচিনো জেলার হোসি অঞ্চলে শুক্রবার (১৬ আগস্ট) রাতে ন্যাটো কর্তৃক পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন তালিবান নিহত হয়। এ হামলায় ব্যাপক পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে দাহ ইয়াক জেলার হাদ্দা অঞ্চলে ন্যাটো কর্তৃক পরিচালিত বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে। এছাড়াও এই হামলায় আরও চার জন আহত হয়েছে।

তবে ন্যাটো কর্তৃক পরিচালিত ভিন্ন ভিন্ন অভিযানে তালিবান নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো বিবৃতি দেয়নি তালিবান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ