রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

পাকিস্তানে জুমার নামাজে বিস্ফোরণ, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জুমার নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) বেলুচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েটায় এ ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম জিয়ো নিউজ জানায়, এই আইইডি মসজিদটির ভেতরেই পুঁতে রাখা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য পাশের হাসপাতালগুলোতে নেয়া এবং সিভিল হসপিটাল কোয়েটায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে এবং একটি বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যমটি।

দেশটির আরেকটি গণমাধ্যম ডন পুলিশের বরাতে জানায়, মসজিদটির মিম্বরের নিচে এই আইইডি পুঁতে রাখা হয়। বিস্ফোরণের ফলে মসজিদটির দেয়াল ও ছাদ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে এখনো কোনো গ্রুপ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এ নিয়ে গত চার সপ্তাহে কোয়েটায় চতুর্থবারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটলো। গত ২৩ জুলাই শহরটির ইস্টার্ন বাইপাস এলাকায় প্রথমবারের মতো এক বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৮ জন আহত হন।

এরপর ৩০ জুলাই এক পুলিশ স্টেশনের কাছে আরেকটি হামলায় পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হন। দেশটিতে নিষিদ্ধ সংগঠন তেহরিক-আই-তালেবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করে। তৃতীয় বিস্ফোরণের ঘটনাটি ঘটে কোয়েটার মিশন রোড এলাকায়। এই ঘটনায় একজন নিহত এবং দশজন আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ