শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

দুই কোরিয়ার শান্তি আলোচনা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের শান্তি আলোচনা বাতিল করেছে উত্তর কোরিয়া। এর জন্য দক্ষিণ কোরিয়াই দায়ী বলে দাবি করেছে তারা।

গতকাল বৃহস্পতিবার এক ভাষণে ২০৪৫ সালের মধ্যে দুই কোরিয়াকে ফের একত্রিত করে ‘কোরিয়ান পেনিনসুলা’ গড়ার প্রতিজ্ঞা করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জা-ইন। এ বক্তব্যের প্রেক্ষিতে তাদের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে প্রশ্ন তুলেছে উত্তর কোরিয়া।

আজ এক বিবৃতিতে পিয়ংইয়ং জানিয়েছে, দক্ষিণ কোরিয়া একদিকে যৌথ সামরিক মহড়া চালাবে, অন্যদিকে শান্তিপূর্ণ অর্থনীতি ও সরকার গঠনের কথা বলবে, এটা হতে পারে না।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে শুক্রবার আরও দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়া নিয়ে এর আগেও কড়া আপত্তি জানিয়েছিল পিয়ংইয়ং। এটিকে সরাসরি যুদ্ধের প্রস্ততি বলে দাবি করেছে তারা।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দ্বিখণ্ডিত হয়ে দু’টি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ