বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

মক্কা বাংলাদেশ হজ অফিসে হারানো হাজিদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসরাম: মিনায় বড় জামারায় পাথর নিক্ষেপের পর পশু কুরবানি এবং ফরজ তাওয়াফ সম্পন্ন করতে গিয়ে অনেক হাজী দিক ভুল করে এদিক সেদিক চলে গেছেন। হারিয়ে ফেলেছেন নিজের ঠিকানা অথবা সাথীদের। আর বিভিন্ন মাধ্যমের সহায়তা নিয়ে এসব হাজিরা আশ্রয় নিচ্ছেন মক্কা বাংলাদেশ হজ অফিসে।

রবিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত হজ অফিসে অবস্থান করে দেখা যায় একের পর এক হারানো হাজি আসছেন এখানে। বাসস্থানের ঠিকানা অথবা সাথীদের না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন তারা।

এসময় প্রশাসনিক দলের দলনেতা ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং হজ এজেন্সিজ এসোসিয়েশনের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম হারানো হাজীদের খোঁজ খবর নিচ্ছেন এবং খাবার সরবরাহ করছেন।

হারিয়ে যাওয়া হাজীদের অধিকাংশই বৃদ্ধ। তাদেরকে হজ মিশনের এম ফ্লোরে থাকা এবং খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ১৩আগস্ট থেকে হারানো হাজীদের সংখ্যা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বেসরকারী এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, আমরা হারানো হাজীদের খাবারের ব্যবস্থা করছি। অসুস্থ হাজীদেরকে ক্লিনিকে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত সম্মানিত হাজীরা হারিয়েছেন তাদের কাছ থেকে তথ্য নিয়ে সংশ্লিষ্ট এজেন্সির প্রতিনিধিদের ডেকে এনে তাদেরকে পৌছে দেয়ার কাজ করছে হাব।

এ বছর পবিত্র হজ পালন করতে এসে মক্কা, মদীনা, জেদ্দা, মিনা এবং আরাফাতে মারা গেছেন ৫১জন বাংলাদেশি হজযাত্রী। আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট। এ বছর ১লাখ ২৭ হাজার ১৫২জন বাংলাদেশি হজ পালনের জন্য সৌদি আরব এসেছিলেন। -বিডি প্রতিদিন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ