রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের

ভিডিও কলে প্রধানমন্ত্রীর কাছে যে অনুরোধ করলেন পেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে চলমান জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকবেলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে ‘আর্থ কাপ’ টুর্নামেন্টের আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে থাকতে অনুরোধ করে ভিডিও বার্তা পাঠিয়েছেন ফুটবলের ব্রাজিলিয়ান তারকা পেলে।

তার এ ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়া। ভিডিও বার্তায় পেলে বলেন, হ্যালো প্রধানমন্ত্রী হাসিনা, আপনার জন্য শুভকামনা।

একসঙ্গে কাজ করার সুযোগ সেটা হবে দারুণ, এই কথাটাই আপনাকে বলতে চাই। আমি মনে করি, এটা সবার জন্যই ভালো হবে। আশা করি, শিগগিরই আপনার দেখা পাব।

কানাডা প্রবাসী পেলের প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়া এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বার্তাটি তার হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখনো তা সম্ভব হয়নি।

তিনি বলেন, জলবায়ু প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ পেলের পছন্দ হওয়ায় তিনি এ চিঠি ও ভিডিও বার্তা দিয়েছেন।

এর আগে চলতি বছরের ২৬ মার্চ ‘ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছিলেন পেলে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ