বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আজ হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে ১৩ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজযাত্রার শেষ ফ্লাইট ঢাকা ছাড়বে ৫ আগস্ট। এই সময়ে কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করছেন যাত্রীরা। নির্ধারিত সাড়ে ৩ লাখ টাকা পরিশোধের পরও হজ এজেন্সি সাউদিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন দুইজন।

আজ শনিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এসব অভিযোগ করেন যাত্রীরা।

হজ অফিস বলছে, যেসব এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে হজযাত্রা শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি হজ অফিসের।

বৃহস্পতিবার বাতিল হওয়া সৌদি এয়ার লাইন্সের হজ ফ্লাইটের ৩৬২ যাত্রীকে আজ বিকেলে সৌদি পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ ঢাকা থেকে হজফ্লাইট ছেড়ে যাবে ১৩টি। এখন পর্যন্ত ৩১২টি হজ ফ্লাইটে ১ লাখ ১০ হাজার যাত্রী ঢাকা ছেড়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ