শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

মিয়ানমারে খনি ধ্বসে পুলিশসহ ১৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের কাচিন প্রদেশের একটি খনিতে ভূমিধ্বসে পুলিশসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

গতকাল রোববার সকালে হপকান্ত জেড খনি এলাকায় এ দুর্ঘটনা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের পুলিশ জানিয়েছে, তাদের একটি গার্ড পোস্ট মাটি ও কাদার নিচে চাপা পড়েছে।

স্থানীয় পুলিশ প্রধান উয়িন অং জানিয়েছেন, এখন পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও চার জন নিখোঁজ রয়েছেন, তাদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজ চার জনের মধ্যে দুই জন পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছেন তিনি। ওই পুলিশ সদস্যরা খনি এলাকা পাহারা দিচ্ছিলেন।

আমরা দুই জন পুলিশ সদস্যকে উদ্ধার করতে পেরেছি। তাদের শুধু মাথায় আঘাত লেগেছে। উদ্ধারের পর তাদের হাসপাতালে পাঠানো হয়েছে, বলেন স্থানীয় পুলিশ প্রধান।

উল্লেখ্য, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় জেইড খনিতে প্রায়ই ভূমিধ্বসের ঘটনা ঘটে। সরকার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

এর আগে গত এপ্রিলে দেশটির একটি খনিতে ধ্বসের ঘটনায় ৫৫ জন শ্রমিক নিহত হয়। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ ১৭টি খনির কাজ বন্ধ রাখার আদেশ দেয়। কিন্তু সেই কাজ বন্ধ ছিল না বলে অভিযোগ উঠেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ