রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মারা গেছেন সৌদি বাদশাহ সালমানের বড় ভাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আব্দুল আজিজ আল সৌদ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর।

রোববার বিকালে তার মৃত্যু হয়েছে বলে সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার পবিত্র শহর মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে তারা জানাজা অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল আজিজ সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন প্রিন্স বন্দর। এছাড়া শাসক পরিবারটির সবচেয়ে বয়স্ক সদস্য তিনি।

তার সন্তানরা দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রিন্স ফয়সাল বিন তুর্কি বিন ফয়সাল রিয়াদের গভর্নর, প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর ন্যাশনাল গার্ডের প্রধান, প্রিন্স খালিদ বিন বন্দর বাদশাহ সালমানের উপদেষ্টার পদে রয়েছেন। তবে ১৯২৩ সালে জন্ম নেয়া প্রিন্স কখনো রাষ্ট্রীয় কোনো পদ দায়িত্ব পালন করেননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ