শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

আফগান ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর অফিসে ভয়াবহ হামলা, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আমরুল্লাহ সালেহের কার্যালয় লক্ষ্য করে হামলার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

রোববার কাবুলের গ্রিন ট্রেন্ড কার্যালয়ে ওই হামলার ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছে। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এই সহিংসতার ঘটনা ঘটল।

প্রেসিডেন্ট আশরাফ গনির ঘনিষ্ঠ সহযোগী আমরুল্লাহ সালেহ। তিনি এ বছরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। কার্যালয়ে হামলার ঘটনায় তিনিও আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী অফিস ভবনটির সামনে পার্ক করা বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

এর পরপরই বেশ কয়েকজন সশস্ত্র হামলাকারী গ্রিন ট্রেন্ড ভবনের ভেতর ঢুকে যায়। প্রায় ৬ ঘণ্টার মতো ভবনের ভেতর অবস্থানের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করতে সফল হয়।

অভিযান শেষে ভবনটি থেকে প্রায় দেড়শ’ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

আগামী সেপ্টেম্বরে দেশটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও এর মধ্যেই দু'বার নির্বাচন স্থগিত হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ