শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

আগাম ট্রেনের টিকিট মিলবে আজ থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহা উপলক্ষে বাড়ি যাওয়ার আগাম ট্রেনের টিকিট আজ সোমবার থেকে বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে চলবে ২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একনাগাড়ে টিকিট বিক্রি চলবে।

ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট থেকে, চলবে ৯ আগস্ট পর্যন্ত। এবারও রাজধানীর পাঁচটি স্থান থেকে রেলের আগাম টিকিট বিক্রি হবে। তবে ঈদের আগাম টিকিট ফেরত নেয়া হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

একেক স্টেশনে একেক এলাকার টিকিট মিলবে। কমলাপুর স্টেশন থেকে বিক্রি হবে পশ্চিমাঞ্চলগামী ট্রেন ভায়া যমুনা সেতু, বিমানবন্দর স্টেশন থেকে বিক্রি হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ ও জামালপুরগামী সকল আন্তঃনগর ট্রেন, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেন, ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে বিক্রি হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট।

প্রতিদিন রেলসেবা অ্যাপসে ও অনলাইনে বিক্রি করা হবে বরাদ্দের ৫০ শতাংশ টিকিট। মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে সকাল ৬টা থেকে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ (২৯ জুলাই) যারা টিকিট সংগ্রহ করবেন তারা ৭ আগস্ট, যারা ৩০ জুলাই সংগ্রহ করবেন তারা ৮ আগস্ট, যারা ৩১ জুলাই সংগ্রহ করবেন তারা ৯ আগস্ট, যারা ১ আগস্ট সংগ্রহ করবেন তারা ১০ আগস্ট, যারা ২ আগস্ট সংগ্রহ করবেন তারা ১১ আগস্ট ভ্রমণের সুযোগ পাবেন।

অপরদিকে ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে যারা ৫ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৪ আগস্ট, যারা ৬ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৫ আগস্ট, যারা ৭ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৬ আগস্ট, যারা ৮ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৭ আগস্ট, যারা ৯ আগস্ট টিকিট সংগ্রহ করবেন তারা ১৮ আগস্ট ভ্রমণ করতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ