শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

সিলেটের ডিআইজি পার্থ গ্রেপ্তার, বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার বিকালে রাজধানীর ধানমণ্ডির ভূতের গলি এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, ওই সব টাকা ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জন করে পার্থ গোপাল বণিক তার বাসায় গচ্ছিত রাখেন। এর আগে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক ডিআইজি থাকার সময় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদক প্রধান কার্যালয়ে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদ করেন কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফ।

বণিকের বাসায় পরে ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে ইউছুফের নেতৃত্বে দুদকের একটি দল তার ভূতের গলি বাসায় অভিযান চালায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ