বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

রামুতে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রামু থানার ওসি আবুল খায়ের। আটককৃতরা হলেন- রামু দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়া পূর্ব কুল এলাকার ইসলাম প্রকাশ লাল মিয়া প্রকাশ লাইল্যার ছেলে আনিছুর রহমান ওরফে ডাকাত আনিছ (৩০), একই ইউনিয়নের পানের ছড়া শিয়া পাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে ডাকাত নুরুল আলম (২৮)।

ওসি আবুল খায়ের জানান, তার নির্দেশে রামু থানার এস আই মং ছাই, এস আই মিল্টন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। তারা দুইজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে তাদের আটক করা সম্ভব হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ