বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

পাকিস্তানকে যে প্রস্তাব দিলেন ইভানকা ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে নারীর ক্ষমতায়নে সহায়তার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও তার কন্যা ইভানকা ট্রাম্প।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন-এর খবরে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশটিতে তিনি নারী উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালাতে আগ্রহের কথা জানিয়েছেন।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রবাসী পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফিকার আব্বাস বুখারির সঙ্গে বৈঠকে ইভানকা এমন প্রস্তাব দিয়েছেন।

ট্রাম্প কন্যা বলেন, এতে পাকিস্তানি নারীদের কর্মসংস্থানের সংখ্যা বাড়বে। তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা হবে। বেঠকে বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একসঙ্গে কাজ করবে বলেও জানান ইভানকা।

এ বিষয়ে আশা প্রকাশ করে জুলফিকার বলেন, আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ফ্রন্টে আরও সফলতা অর্জন করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ