বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় শাকিল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল মুখোশধারী সন্ত্রাসী। এ সময় আহত হয়েছে আরও ৮ জন।

গতকাল শনিবার রাত ১১টার দিকে ফতুল্লার দেওভোগ হাশেম নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল ফতুল্লার দেওভোগ পূর্বনগর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে। আহতরা হলেন- শাওন, সজিব, শুভাষ। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহত শুভাষ জানান, তিনি শহরের ২নং রেলগেইট এলাকা থেকে মোটরসাইকেলে রাত ১১টায় বাংলাবাজার বাসার উদ্দেশ্যে রওনা দেন। শহরের দেওভোগ হাশেমনগর এলাকায় পৌঁছানো মাত্র সেখানে দাঁড়িয়ে একদল মুখোশধারী সন্ত্রাসী পথরোধ করে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় আশপাশের লোকজন ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে। কী কারণে তারা এভাবে কুপিয়েছে তা জানি না।

স্থানীয়রা জানায়, স্থানীয় সন্ত্রাসী চান্দু, নিক্সন, তুহিন ও তার বন্ধুরা মুখোশ পরে সড়কে দাঁড়িয়ে ছিল। তখন এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। ওই সময় মোটরসাইকেলের আলো দাঁড়িয়ে থাকা মুখোশধারী সন্ত্রাসীদের চোঁখে লাগে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে মোটরসাইকেল আরোহীর ওপর হামলা চালায়। পরে আশপাশের লোকজন এসে তাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তদেরকেও কোপায়। এ সময় শাকিল নামের একজনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মুখোশধারী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে শাকিল নামের একজন নিহত হয়েছে। আর বেশ কয়েকজন আহত হয়েছে। বিস্তারিত জানতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ