বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

সালমান আল আওদাহর মামলার রায় কাল; শিরোশ্ছেদের আশঙ্কা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসান: সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও প্রখ্যাত দাঈ ডক্টর সালমান আল আওদাহর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে।

রোববার (২৮ এপ্রিল) নতুনভাবে শুনানি শেষে তার মামলার রায় প্রদান করার কথা রয়েছে।

এদিকে শুক্রবার (২৭ জুলাই) আন্তর্জাতিক সংস্থা 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' নতুন এই শুনানিতে সালমান আল আওদাহর বিপক্ষে মৃত্যুদণ্ডের রায় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। খবর আল ওতান ভয়েজের।

আল জাজিরা বলছে, 'অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল' দাবি জানিয়েছে, সালমান আল আওদাহর বিপক্ষে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগগুলো যদি সত্য হয়, তবে কেন তার বিচারকার্য প্রকাশ্যে করা হচ্ছেনা? সংস্থাটির বক্তব্য হলো, অভিযোগগুলো প্রমাণিত নয়-এজন্য দ্রুত শায়েখ সালমানের মুক্তি চাই।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সঙ্গে সহমত পোষণ করেছেন সৌদির প্রভাবশালী গণমাধ্যম আশ শারকুল আওসাতের গবেষণা বিভাগের পরিচালক লিন মা'লুফ। তিনি বলেন,আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে, শায়েখ সালমান আল আওদাহর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া হতে পারে।

উল্লেখ্য, ডক্টর শায়েখ সালমান আল আওদাহসহ সৌদি আরবের প্রায় ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ২০১৭ সালের সেপ্টেম্বরে বন্দি করা হয়। এদের মধ্যে আলেম, দাঈ, বুদ্ধিজীবী এবং সাংবাদিকসহ উচ্চশ্রেণীর ব্যক্তিবর্গ ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ