শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

রাজধানীতে মশা নিধন শুরু করেছে দুই সিটি করপোরেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ঢাকা নগরীতে মশা নিধন শুরু করেছে দুই সিটি করপোরেশন। সব এলাকায় চালানো হবে এ অভিযান।

গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডিতে মশা নিধন অভিযান শুরু হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ জানান, এডিস মশার বংশ বৃদ্ধি রোধে সব ওয়ার্ডে আলাদা দল গঠন করে মশা নিধনের পরিকল্পনা নেয়া হয়েছে। তবে ডেঙ্গুর বিস্তার রোধে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে মিরপুর, কলেজ গেটসহ বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীতে মশা নিধনে তিন দিন ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে হাইকোর্টকে জানিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

-এএ