শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

মেয়র মহোদয়গণ আগামীতে ভোট চাইবেন কিভাবে: রাব্বানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুক স্ট্যাটাসে ডেঙ্গু নিয়ে ঢাকাজুড়ে নাগরিকদের আতংক ও হাহাকারের খবরকে গুজব নয় সত্যি বলে দাবি করেছেন।

তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই মেয়রের ব্যর্থতা বিষয়ে বলেন, 'এমন ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনারা আগামীতে ভোট চাইবেন কিভাবে?'

গোলাম রাব্বানীর স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-

'সম্মানিত মেয়র মহোদয়গণ, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়েছিলো। ঢাকাকে এডিস মশা মুক্ত রাখা আপনাদের দায়িত্ব। আজ ঢাকা শহরজুড়ে ডেঙ্গু রোগীদের আর্তনাদ আর অসহায় স্বজনদের হাহাকার। কোন হাসপাতালে বেড খালি নাই। আবাল-বৃদ্ধ-বনিতা সবাই চরম আতংকিত। গুজব নয়, এটাই সত্যি!

এমন ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনারা আগামীতে ভোট চাইবেন কিভাবে? আর আমরাই বা আপনাদের জন্য কোন মুখে ভোট চাইবো??

বিনীত অনুরোধ, আগামীকাল থেকে অন্য সব কাজ তুচ্ছজ্ঞান করে মশা নিধনে সর্বশক্তি প্রয়োগ করুন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার পাশে আছি যেকোনো প্রয়োজনে।'

আরএম/