শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

পরীক্ষায় নকল করার দায়ে বাউবির ৬ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরীক্ষায় নকল করার দায়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পৌরনীতি-১ বিষয়ের পরীক্ষা চলাকালীন নকল করায় তাদের বহিষ্কার করা হয়।

জানা যায়, শুক্রবার সকালে তাড়াশ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা চলাকালে এসব শিক্ষার্থীকে নকল করার সময় হাতেনাতে ধরেন দায়িত্বরত মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার নুরুন্নবী। পরে তাদের বহিষ্কার করেন তিনি।

এ ঘটনার পর ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে আসেন তাড়াশ ভারপ্রাপ্ত ইউএনও মো. ওবায়দুল্লাহ।

প্রসঙ্গত, এর আগেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলোতে গণহারে নকলের অভিযোগ উঠেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ