রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

দক্ষিণ কোরিয়ায় নাইট ক্লাব ধ্বসে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ার একটি নাইট ক্লাবে ব্যালকনির ছাদ ধ্বসে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।

শনিবার দেশটির গুয়াংজু শহরে কয়োটে আগলি নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ওয়ার্ল্ড সাঁতার চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে নিউজিল্যান্ডের ২ ওয়াটার পোলো খেলোয়াড় রয়েছেন।

এছাড়াও মার্কিন দলের একজন পুরুষ ডুবুরি এবং মহিলা ওয়াটার পোলো খেলোয়াড় আঘাত পেয়েছেন। কোয়াটে উগলি নাইটক্লাবের ভিতরে ওই সময়ে ৩৭০ জন ছিলেন।

যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ইতালি ও ব্রাজিল থেকে এস সাঁতারু ওই প্রতিযোগিতায় অংশ নিতে যান। স্থানীয় দুজনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহত দুজনের বয়স ৩৮ ও ২৭ বছর। তবে তারা সাঁতার সাঁতারু নন।

যুক্তরাষ্ট্রের ওয়াটার পোলো টিমের প্রধান ক্রিস্টোফার রামসি এ ঘটনাকে একটি ভয়াবহ ট্রাজেডি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, উইমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ের পর আমাদের নারী ও পুরুষ দল ক্লাবে উদযাপন করছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সাঁতারের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিনার আয়োজনে চলমান এই চ্যাম্পিয়নশিপ শেষ হবে রোববার। এ অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় সংস্থাটি গভীর শোক প্রকাশ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ