শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

কুরআন নিয়ে কটুক্তি করায় কলেজ ছাত্র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের কালকিনিতে ফেসবুকে পবিত্র কুরআন নিয়ে কটুক্তি করায় সৈকত ঢালী (১৭) নামের এক কলেজছাত্রকে আটক করেছে থানা পুলিশ।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। এদিকে তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। উপজেলার ডাসার সৈয়দ আতাহার আলী স্কুল এ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র।

কলেজ ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকার বেতবাড়ী গ্রামের খোকন ঢালীর কলেজ পড়ূয়া ছেলে সৈকত ঢালী তার নিজস্ব ফেসবুক আইডিতে কুরআন ও মহানবি সা. কে নিয়ে কটুক্তিমুলক কথাবার্তা লিখে পোষ্ট করে।

তার এ লেখা ফেসবুক বন্ধুদের মাঝে ছড়িয়ে পরে। এ বিষয়টি কলেজছাত্রদের নজরে আসলে তারা সৈকতের বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পরে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সৈকতকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সৈয়দ আতাহার আলী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম বলেন, আমি ছুটিতে আছি। ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলে দিয়েছি।

এ ব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, ফেসবুকে কটুক্তিমুলক পোষ্ট দেয়ায় সৈকতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

-এটি