রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া! ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ হারামাইনে রমজানের প্রথম ১০ দিনে ৩ কোটি ১৯ লাখ মুসল্লি

দেশের সার্বভৌমত্ব সংকটের মুখে: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ক্ষমতাসীনরা জনগণের প্রতিনিধিত্ব না করায় দেশে খুন, গুম, ধর্ষণ সহ সকল অপরাধ বেড়েই চলছে। সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে ছেলে ধরাসহ নানা গুজব। যার ফলে ইতিমধ্যে বেশ কিছু নিরীহ মানুষের মানুষের জীবন হারাতে হয়েছে। ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের সকল ক্ষেত্রে দলীয়করণের ফলে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙ্গে পড়েছে।

আজ শুক্রবার জুমার পর পুরানা পল্টনের আইএবি চত্বরে ইসলামী যুব আন্দোলন-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী যুব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ আজ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। দেশের সার্বভৌমত্ব বিলীন করার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের কাছে বিষোদগার করা হয়েছে। অন্যদিকে ইসকন নামক জঙ্গি সংগঠন দেশে দাঙ্গা সৃষ্টি করার জন্য মুসলিম শিশুদেরকে হিন্দুধর্মের বাণী বলতে বাধ্য করেছে। এসকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে যুবসমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

প্রধান অতিথি ৩০জুলাই বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল সফল করতে আহ্বান জানিয়ে বলেন, ভারতের মুসলমানদের উপরে বর্বর নির্যাতনের প্রতিবাদে যুব সমাজকে সোচ্চার হতে হবে।

ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিন এর পরিচালনায় যুব জমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন, ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে দেশের সকল যুবককে একত্রিত করে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, সত্যিকারের দেশপ্রেমিক সরকার ছাড়া প্রিয়া সাহার রাষ্ট্রবিরোধী বক্তব্যের বিচার করতে পারবে না। বর্তমান দেশে যে সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা চলমান তা থেকে পরিত্রাণ পেতে হলে বাংলাদেশের সচেতন যুবকদের ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও কল্যাণকামি রাষ্ট্র গঠনে ভুমিকা রাখতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ প্রচার সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ মুহাম্মাদ নুরুন্নবী, রহমতুল্লাহ বিন হাবীব, ইলিয়াস হাসান, এস এম আজিজুল হক, মুফতী হোসাইন মুহা. কাওছার বাঙ্গালী, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ