শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

কাবা শরীফের ‘বিকৃত ছবি’ ফেসবুকে পোস্ট করায় যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের বোয়ালমারীতে ইসলাম ধর্ম অবমাননা ও পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করায় দিলিপ রায় (৪২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বোয়ালমারী থানা পুলিশ তাকে আটক করে।

জানা যায়, বোয়ালমারীর পৌর শহরের দক্ষিণ কামারগ্রামের কালিপদ রায়ের পুত্র দিলিপ রায় তার নিজ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম অবমাননা এবং পবিত্র কাবা শরীফ বিকৃত করে একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় মুসলিমদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। থানায় অভিযোগ করলে রাতেই দিলিপকে আটক করে পুলিশ ।

পুলিশের জিজ্ঞাসাবাদে দিলিপ রায় ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য ও কাবা শরীফ নিয়ে বিকৃত ছবি পোস্ট দেয়ার কথা স্বীকার করেছেন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দিলিপ রায়কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দোষ স্বীকার করেছে। এ বিষয়ে মামলা হয়েছে। আটক দিলিপ রায়কে আদালতে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ