শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

সাভারে মবিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ফায়ারকর্মী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে একটি অবৈধ মবিল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আলমনগর এলাকায় নাসরিন অটোমোবাইলস লিমিটেড নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় বিকট শব্দে ব্রয়লার বিস্ফোরণ ঘটেছে বলেও জানা গেছে। এতে আশপাশের কারখানা ও দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাশের দীপু ক্রেন লিমিটেডের কর্মী মশিউর রহমান বলেন, “এটি একটি অবৈধ মবিল কারখানা। মাঝেমধ্যেই এখানে আগুন লাগে। এর আগেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন মারা যায়। এনিয়ে চতুর্থবারের মতো এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।”

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ