শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

পুকুর থেকে সেই মাদরাসা ছাত্রের মাথা উদ্ধার, ৫ শিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গায় নিহত মাদরাসা ছাত্র আবির হুসাইনের কাটা মাথা উদ্ধার করা হয়েছে। মাথাবিহীন লাশ উদ্ধারের একদিন পর বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মাদরাসার পাশের একটি পুকুর থেকে তার মাথা উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ  বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুরে তল্লাশি চালিয়ে মাদ্রাসাছাত্রের মাথাটি উদ্ধার করেছে।

প্রসঙ্গত, নিহত মাদরাসা ছাত্রের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার দৌলতপুর গ্রামে। সে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা নূরানি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র ছিল।

এর আগে, গত ২৩ জুলাই সন্ধ্যায় আবির হুসাইন নিখোঁজ হয়। পরদিন সকালে অর্থাৎ বুধবার (২৪ জুলাই) মাদরাসার অদূরে একটি আম বাগানের ভেতর থেকে তার মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পর পুলিশের পাশাপাশি ঢাকা থেকে আসা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডগ স্কোয়াডের একটি স্পেশাল দল বুধবার দিনভর অভিযান চালায়। কিন্তু নিহত মাদরাসা ছাত্রর মাথা উদ্ধার করা যায়নি।

এদিকে এ হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মাদরাসার পাঁচ শিক্ষককে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে কৌশলে ওই ছাত্রকে হত্যা করা হয়েছে। আর এ ঘটনাটি ভিন্নখাতে দিতে শরীর থেকে মাথা কেটে বিচ্ছিন্ন করে গুম করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ