শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

পঞ্চগড়ে দুর্বৃত্তের অস্ত্রের কোপে শিশু আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক শিশুর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় জড়িতকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বুধবার(২৪ জুলাই) রাতে সদর উপজেলার খুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে শিশু সন্তান আফ্রিদি ও আরাফাতকে ঘরে রেখে পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যান জাহাঙ্গীর আলমের স্ত্রী রতনা বেগম। এ সুযোগে ঘরে প্রবেশ করে সাত বছরের শিশু আফ্রিদির ওপর হামলা চালায় অজ্ঞাত সন্ত্রাসী।

ধারালো অস্ত্রের কোপে তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চিৎকার শুনে সেখানে ছুটে আসেন মা রতনা বেগমসহ প্রতিবেশীরা। তাৎক্ষণিকভাবে তাকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন তারা। পরে তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ