শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

দুধে ক্ষতিকর উপাদান, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাস্তুরিত দুধে ক্ষতিকর উপাদান থাকায় ১০টি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

গতকাল বুধবার সন্ধ্যায় সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য আদালতে মামলাটি দায়ের করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক কামরুল হাসান খাদ্য আদালতে মামলাটি করেন।

এদিকে, বিএসটিআই অনুমোদিত পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষার তিনটি প্রতিবেদনের ওপর ২৮ জুলাই শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মুহা. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির দিন নির্ধারণ করেন।

হাইকোর্ট চারটি প্রতিষ্ঠানকে নমুনা পরীক্ষা করে রিপোর্ট দিতে বললেও এখনও জমা দেয়নি বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

এর আগে, এ বিষয়ে গবেষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক। তার রিপোর্টে বিভিন্ন কোম্পানির পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক ও বিভিন্ন ক্ষতিকর উপাদান পাওয়া গেছে বলে জানানো হয়।

-এএ