বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ বাস থেকে লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নড়াইলে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মধ্যে থেকে একরামুল হোসেনের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

একরামুল সদর থানার বাগডাঙ্গা গ্রামের জব্বার শেখের ছেলে।

পুলিশ ও হানিফ পরিবহন সুত্রে জানা যায়, বুধবার রাত নয়টার সময় ঢাকার আব্দুল্লাহপুর থেকে নড়াইলে আসার জন্য একরাম হানিফ পরিবহনে উঠে।

এসময় তার এক আত্মীয় বলেন, সে খুব অসুস্থ্য, তাকে যেন নড়াইলের রুপগজ্ঞে নামিয়ে দেওয়া হয়। রাতে বাসটি কালনা ফেরী ঘাটে আসলে পাশের সিটের যাত্রী তাকে মৃত দেখতে পান। সকালে বাসটি একরামকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এসময় পুলিশ খবর দিলে সদর থানার পুলিশ বাসের মধ্যে হতে মৃতদেহ উদ্ধার করে মৃত্যূর সঠিক কারনের জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতারের মর্গে প্রেরন করে। এ ঘটনায় একটি অপমৃত্যূর মামলা করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ