বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

'ডেঙ্গু চিকিৎসায় সামরিক হাসপাতালও সহায়তা করবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু রোগের চিকিৎসায় প্রয়োজনে সেনাবাহিনীর সামরিক হাসপাতালও সহায়তা করবে। একথা জানিয়েছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, সাধারণ হাসপাতালে সংকুলান না হলে ডেঙ্গু রোগীদের সম্মিলিত সামরিক হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হবে বলে জানান জেনারেল আজিজ আহমেদ।

সকালে ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযান উদ্বোধন করে তিনি বলেন, বর্তমানে সামরিক বাহিনীর সাড়ে চারশো সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত। এর মধ্যে ৯৫ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, সারা দেশের সব পদাতিক বিভাগসহ সেনাবাহিনীর সব দপ্তর প্রধানদের ডেঙ্গু প্রতিরোধে কার্যকর অভিযান চালানোর নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ারও পরামর্শও দেন জেনারেল আজিজ আহমেদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ