শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

পদ্মা সেতুতে মাথা লাগবে গুজবটি দুবাই থেকে ছড়ানো হয়েছে: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ গুজবটি দুবাই থেকে ছাড়নো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বুধবার পুলিশ সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে মানুষের কাটা মাথা লাগবে- এই গুজবটি দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথম প্রচার করা হয়েছে।

এ পোস্টটি করেছেন একজন প্রবাসী বাংলাদেশী। তাকে সনাক্ত করা হয়েছে। এসব গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

গুজব রটানোর অভিযোগে এ পর্যন্ত ১০৩ জনকে গ্রেপ্তার ও ৩১টি মামলা করা হয়েছে। এ বিষয়ে কাল থেকে সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচি শুরু করবে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিঙ্ক ও ২৫টি ইউটিউব লিঙ্ক এবং ১০ ট নিউজ পোর্টাল বন্ধ করা হয়েছে। এই সমস্ত ফেসবুক লিঙ্ক ও ইউটিউব লিঙ্কের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল।

সম্প্রতি ছেলেধরা সন্দেহে যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে কেউই ছেলেধরা ছিলেন না বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ