রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তালেবানের সঙ্গে বৈঠকে বসবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেরার পর তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রে তার প্রথম সরকারি সফরে এসে ওয়াশিংটনে মঙ্গলবার ইমরান খান এসব কথা বলেন।

ইমরান বলেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও তালেবানের সাথে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেছেন। এখন ‘আমি তালেবানের সঙ্গে আলোচনা করবো এবং তাদেরকে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে সর্বোচ্চ চেষ্টা চালাবো।’

তিনি বলেন, আমি সবর্দা বলেছি যে সামরিক পদক্ষেপের মাধ্যমে আফগান যুদ্ধের সমাধান করা যাবে না।এ কারণে তাদের মধ্যে আস্থা অর্জনে আমি সক্ষম হয়েছি।’

যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকালে ইমরান খান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে সাক্ষাত করেন। মাইক পম্পেও আফগান শান্তি প্রক্রিয়া এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একত্রে কাজ করার প্রতি বেশি জোর দেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ