শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

শরিয়তপুরে ৪শ’ পিছ ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরিয়তপুরে ৪শ’ পিছ ইয়াবাসহ সুমন মাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-০৮। একই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় শরিয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজার থেকে তাকে আটক করা হয়। সে একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার মৃত শামসুল হক মালের ছেলে।

র‌্যাব-০৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহা. তাজুল ইসলাম জানান, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শরিয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে অভিযান চালায় র‌্যাব-০৮’এর মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় সুমন মালকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৪শ’ পিছ ইয়াবা উদ্ধার ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা। এদিকে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে নড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ