শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

ফরিদপুরে বন্যায় ৩০টি বিদ্যালয় বন্ধ, পানিবন্দী ২২৩ গ্রামের মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যায় ফরিদপুরে পানিবন্দী রয়েছেন ২২৩টি গ্রামের মানুষ। বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, পদ্মা নদীর পানি গোয়ালন্দ পয়েন্টে বর্তমানে বিপদসীমার ৪৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ওই পয়েন্টে পদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার কমেছে। জানিয়েছেন গোয়ালন্দ পয়েন্টের গেজ রিডার ইদ্রিস আলী।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় ফরিদপুরের বন্যা কবলিত তিনটি উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান রোববার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, বন্যার্তদের পাশে সরকারি কর্মকর্তারা সবসময় রয়েছেন, পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। এখন পর্যন্ত চারটি উপজেলায় ১৫টি ইউনিয়নে ২৮০ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ