বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

জামালপুরে বন্যা পরিস্থিতি উন্নতি, রেল যোগাযোগ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের মেলান্দহে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট-বসতি-শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানির নিচে।

সোমবার (২২ জুলাই) থেকে এ উপজেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। এরআগে ৭দিন ট্রেন চলাচল বন্ধ ছিল।

উপজেলার বিভিন্নস্থানে গিয়ে দেখা গেছে, বানভাসিদের দুর্ভোগ লাগব হয়নি। মানুষের দুর্গতি স্বাভাবিক হতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগতে পারে। খাদ্য-পানীয় সংকট চলছে। চাহিদার তুলনায় সরকারি ত্রাণ খুব কম।

এ বিষয়ে পিআইও আ. রাজ্জাক জানান, এখন পর্যন্ত লক্ষাধিক টাকা এবং ১১৫ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। প্রায় ১২ হাজার বানভাসিদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আনোয়ার বিন খালিদ ৮শ বন্যার্ত মানুষের মধ্যে খিচুড়ি এবং ১১০ জনের মধ্যে ১০ লিটার মিনারেল ওয়াটার বিতরণ করেছেন।

ওদিকে বেসরকারিভাবে ৫ হাজার বন্যার্ত নারী-পুরুষ ও শিশুদের মধ্যে সাড়ে ১২ লাখ টাকার সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় ব্যক্তি উদ্যোগে পরিচালিত দুটি লঙ্গরখানা বন্ধ রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ