বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী অগ্নিদগ্ধ মাদরাসা শিক্ষার্থীদের পাশে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশন আমির হামজার নারীঘটিত সেই ভিডিও এআই নয়: দ্য ডিসেন্ট ২০৩০ সালের মধ্যে ট্রেনে সৌদিসহ ছয় উপসাগরীয় দেশ ভ্রমণের সুযোগ সংস্কার ও বিচারে স্থবিরতায় পরাজিত শক্তির আস্ফালন বাড়ছে: পীর সাহেব চরমোনাই কপ-৩১ সম্মেলনে ভাষণের আগে এরদোগানের ‘সুখবর’ ঘোষণা

গণপিটুনিতে নিহত ৬, গ্রেপ্তার ৮১: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সম্প্রতি গণপিটুনিতে ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এ নিয়ে নয়টি মামলা হয়েছে। সব মামলাই হবে হত্যা মামলা।’

আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি জানান, পিটিয়ে হত্যার ঘটনায় সারাদেশে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতি, একটা কনফিউশন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এগুলো।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ