শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

হবিগঞ্জে স্কুলের ছাদ ধ্বসে ৪ শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধ্বসে চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত পঞ্চম শ্রেণির ছাত্রী জামি আক্তার ও লাবিবা আক্তারকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় ৮৩ নম্বর টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।

আহত জামি আক্তার জানায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের একাংশ ধসে পড়ে।

প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম জানান, ২০১৮ সালের মার্চ মাসে স্কুলের সংস্কার করা হয়। কিন্তু ঠিকাদার নিম্নমানের কাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে আহত চার শিক্ষার্থীর শারীরিক অবস্থা গুরুতর নয়।

ঘটনার খবর পেয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ