শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা

প্রিয়া সাহা ঘোলা পানিতে মাছ শিকারের চক্রান্তে লিপ্ত: আবদুল লতিফ নেজামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোককে ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী।

সোমবার (২২ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা আবদুল লতিফ নেজামী এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল ভাবমূর্তি ক্ষুন্ন করাই এ ধরনের অপপ্রচারের লক্ষ্য।বহির্বিশ্বে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে দীর্ধমেয়াদি নীল নকশা অনুযায়ী একটি স্বার্থান্বেষী মহলের (ভারতের) দ্বারা প্রভাবিত হয়ে প্রীয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আবিষ্কার করে ঘোলা পানিতে মাছ শিকারের অশুভ চক্রান্তে লিপ্ত।

বিবৃতিতে তিনি  প্রিয়া সাহার বিরুদ্ধে আইনানুগ প্রদক্ষেপ গ্রহণের জন্যে সরকারের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে প্রিয়া সাহা বলেন বাংলাদেশ থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ৩ কোটি ৭০ লাখ লোক নিখোঁজ রয়েছে। তিনি আরো বলেন- মুসলিম মৌলবাদীরা তার জমি দখল করে নিয়েছে।

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কাছে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সারাদেশে কয়েকটি মামলা হলেও তা খারিজ করেছেন আদালত।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ